শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সৌদি আরবে আগস্ট মাসের সেরা রোনালদো

আল নাসরের হয়ে দারুণ ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সবশেষ দুই ম্যাচে হ্যাটট্রিকসহ করেছেন পাঁচ গোল। সতীর্থদের গোলে অবদানও রাখছেন। তার দলও তাতে এগিয়ে চলেছে। এমন পারফরম্যান্সের সুবাদে বড় পুরস্কারই পেলেন রোনালদো। সৌদি আরবের ফুটবলে আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার।

বয়স ৩৮ হলেও মাঠে রোনালদোকে বেশ ক্ষুধার্তই লাগছে। গত শনিবার প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে দারুণ এক অ্যাসিস্টের সঙ্গে হ্যাটট্রিক আদায় করেন তিনি। তার দল জেতে ৫-০ গোলে।

আল-শাবাবের বিপক্ষে সবশেষ ম্যাচেও জোড়া গোলের সঙ্গে সতীর্থকে দিয়ে গোল করান একটি। এমন পারফরম্যান্সে পুরো মাসের সেরা হয়েছেন তিনি।
রোনালদোদের পরের ম্যাচ আগামী শনিবার, আল-হাজেম এফসির বিপক্ষে খেলবে তারা।

রোনালদো এনিয়ে দ্বিতীয়বার সৌদি লিগে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার মাস সেরার পুরস্কার জেতেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com