শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিমানবন্দরে হয়রানির অভিযোগ মির্জা ফখরুলের

চেকআপ শেষে সিঙ্গাপুর থেকে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমানবন্দরে পৌঁছে বিএনপি মহাসচিব সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘আমরা যারা বিরোধী দলের রাজনীতি করি তাদেরকে দেশের বাইরে যাওয়ার সময় এবং আসার সময় ইমিগ্রেশনে হয়রানি করা হয়। এটা এখন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আমি চিকিৎসার জন্য গিয়েছি তারপরও আমাকে হয়রানী মোকাবিলা করতে হয়।’

চিকিৎসার জন্য সরকারের ত্রাণ তহবিল থেকে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এগুলো ডার্টি থিঙ্কস। এ বিষয়ে আমি কথা বলেছি। এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। সরকার এমন একটি সমাজ তৈরি করেছে, এমন একটি জগৎ তৈরি করেছে যে জগতে নোংরামি ছাড়া কিছু নেই। এটি খুবই দুঃখজনক বিষয়। এখানে আমাদের মতোন রাজনীতিবিদ যারা মুক্তিযুদ্ধ করেছি এখন যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি তাদেরকে নিয়ে এসব নোংরা কথা বার্তা স্যোশাল মিডিয়া, মিডিয়াতে ছড়ায়। আমি মনে করি এর উত্তর দেওয়াটাও আমার জন্য লজ্জার বিষয়।’

এর আগে গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী। দুজনেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। চিকিৎসার ফলোআপের জন্য তাকে সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়। তার স্ত্রী রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে। তিনিও সিঙ্গাপুরের র‌্যাফেলস হসপিটালে চিকিৎসা নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com