বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সুপার ফোরে যেতে শ্রীলঙ্কার যে সমীকরণ

এশিয়া কাপে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়েছে আগেই। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ম্যাচ শেষে জানা যাবে এই গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গী হিসেবে কোন দল যাবে পরের পর্বে। শ্রীলঙ্কা ও আফগানিস্তান- দুই দলেরই সুযোগ থাকছে।

‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে নেট রানরেটের সুবিধা কাজে লাগিয়ে সুপার ফোর নিশ্চিত করে টাইগাররা।

নিজেদের প্রথম ম্যাচে জিতলেও গ্রুপ পর্ব শেষে বিদায়ের শঙ্কা রয়েছে শ্রীলঙ্কার। যদি তারা আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায়, তবে বিদায় নিতে হবে। তবে জিতলে কোনো হিসেব ছাড়াই চলে যাবে পরের পর্বে। এমনকি হারলেও সুযোগ থাকছে। কারণ আফগানদের শুধু জিতলেই চলছে না, বড় ব্যবধানে জিততে হবে।

‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান সুপার ফোর নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com