শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্যর কারণে দেশের মানুষ ভালো নেই: জিএম কাদের

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ ভালো নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, মধ্য ও নিম্নবিত্ত পরিবারে হাহাকার উঠেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। দেখার যেন কেউ নেই। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় সরকারকে জবাব দিতে হবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এ কথা বলেন।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, কিছুদিন আগে কাঁচা মরিচের দাম এক হাজার টাকা হয়ে গিয়েছিল, পেঁয়াজের দাম ৩৫০ টাকা পর্যন্ত হয়েছিল। বর্তমানেও পেঁয়াজের কেজি প্রায় ১০০ টাকা।

ডিমের ডজন ১৫০ থেকে ২০০ পর্যন্ত ওঠানামা করছে। মাছ, মাংস ও দুধ খাওয়া ছেড়েই দিয়েছে সাধারণ মানুষ। যেকোনো সবজির কেজি প্রায় ১০০ টাকা। বাজারে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে।

মানুষের আয় বাড়েনি মোটেও; কিন্তু প্রতিদিনই খরচ বাড়ছে। সংসার চালাতে হিমশিম অবস্থা। শিশুদের জন্য দুধ ও জীবন রক্ষাকারী ওষুধ কিনতে পারে না সাধারণ মানুষ।

জি এম কাদের বলেন, ডেঙ্গু জ্বরের স্যালাইনসহ অনেক জীবন রক্ষাকারী ওষুধ চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। কষ্টের কথা, দেশের মানুষ মুখ খুলে বলতেও পারে না।

তিনি আরো বলেন, সরকার অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষ বুঝতে চায় সরকার কেন সিন্ডিকেটের কাছে জিম্মি। বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো পরিকল্পনা নেই। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com