বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
বসুন্ধরা কিংস অ্যারেনার আন্তর্জাতিক অভিষেক হয়েছে ৩ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে। প্রথম ব্যক্তি মালিকানাধীন স্টেডিয়াম হিসেবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংসের হোম ভেন্যুটি।
তাই সেই ম্যাচের কোন টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত হয় বসুন্ধরা কিংসের পক্ষ থেকে। টিকিট কিনে মাঠে বসে এই ম্যাচের সাক্ষী হতে না পারায় অনেক ফুটবলপ্রেমী দর্শক হতাশা প্রকাশ করেছিলেন। ফুটবলপ্রেমীদের কথা চিন্তা করে আগামী বৃহস্পতিবার দু’দলের প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচটির টিকিট বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত সোশ্যাল ইসলামি ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংকের শাখায় পাওয়া যাচ্ছে।
১০০ ও ১৫০ টাকা মূল্যের টিকিট কেটে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। বিষয়টি নিশ্চিত করে গতকাল থেকেই শুরু হয়েছে টিকিট বিক্রি। নিজেদের ফেসবুক পেইজে টিকিট বিক্রির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা কিংস।
প্রীতি সিরিজের প্রথম ম্যাচে দারুণ ফুটবল খেলেও ফিফা র্যাংকিংয়ে ৩২ ধাপ এগিয়ে থাকা আফগানদের হারাতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার সেই আক্ষেপ ঘোচাতে মাঠে নামবে বাংলাদেশ।
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের ৩০১তম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এদিক থেকেও একটা নতুন ধাপের সূচনা হলো কিংস অ্যারেনায়।