শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে মির্জা ফখরুল সাহেবদের মস্তিষ্ক গুলিয়ে গেছে। এই সরকার জনগণ ও দেশের জন্য কিছু করেনি– এমন কথা যারা বলছে তারা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছে। সরকার কিছুই করেনি তাহলে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় উন্নয়ন কাজ কাদের জন্য?’
বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ হানিফ বলেন, সাংগঠনিক দুর্বল কোনো একটি বা দুটি দল যদি নিজেদের অক্ষমতায় জাতীয় নির্বাচনে না আসে তাহলেও নির্বাচনকে অংশগ্রহণমূলক হয়নি এমন কথা বলার সুযোগ নেই। কারণ নিবন্ধিত আরও অনেক দল আছে যারা নির্বাচনে আসবে, আবার এমন অনেক দল আছে যারা নিজেরাই নির্বাচনে অংশ নিতে পারবে না।
ঝাউদিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুরজাহান শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।