বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মেসিকে দেখে আর বিস্মিত হন না এনজো

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অবদান রেখে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন এনজো ফার্নান্দেজ। তখন মেসির একেকটি ফুটবল নিদর্শন তাকে মুগ্ধ করেছে, হয়েছেন বিস্মিত। বিশ্বকাপের পর মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে গিয়ে সেখানে বিপ্লব শুরু করে দিয়েছেন। তার পায়ের জাদুতে লিগস কাপের শিরোপা জিতেছে মায়ামি। পেয়েছে এমএলএস জয়ের মুখ। এটাও যে বিস্ময়েরই।

তবে এনজোকে এখন আর মেসির কোনো বিস্ময় কান্ডই বিস্মিত করে না। বরং মেসির কাছ থেকে এসব আসটাই স্বাভাবিক বলে মনে করেন তিনি।

আর্জেন্টনার এখন লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করা। সেজন্য পাড়ি দিতে হবে বাছাই পর্ব। আগামী শুক্রবা ইকুয়েডর ও ১৩ সেপ্টেম্বর বলিভিয়ার সঙ্গে খেলা আছে। সেই ম্যাচ দুটি সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন চেলসি মিডফিল্ডার এনজো, যেখানে তিনি কথা বলেছেন মেসিকে নিয়েও।

পিএসজি ছেড়ে মায়ামিতে গিয়ে মেসি বেশ সুখে আছেন। ইন্টার মায়ামিতে মেসির নতুন শুরু নিয়ে জানতে চাইলে এনজো বলেছেন, ‘তার কোনো কিছু এখন আর বিস্মিত করে না। তাকে আনন্দিত দেখাচ্ছে, পরিবারের সঙ্গে দারুণ উপভোগ করছে। তার জন্য খুবই আনন্দিত।’

ইতিহাস ও পরিসংখ্যানে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও প্রতিপক্ষ ইকুয়েডরকে হালকাভাবে নিতে চান না এনজো। তিনি বলেছেন, ‘বাছাইপর্ব সব সময় গুরুত্বপূর্ণ। আমরা আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করতে নিজেদের সেরাটা দিয়েই খেলি। কোচ আমাদের বলছে, এটা নতুন শুরু। যা চলে গেছে, তা চলে গেছে। নিজেদের আকাঙ্ক্ষার সঙ্গে এখন দলকে আমাদের আরও বেশি কিছু দিতে হবে। ইকুয়েডর শক্তিশালী দল। শারীরিকভাবে তারা খুবই ভালো দল।’

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রেশ এখনো কাটেনি। এখনো অনেক ভক্ত-সমর্থক সেই ঘোরেই আছেন। তবে পেশাদার হিসেবে এনজোর চোখ সামনের দিকে, নতুন শুরুর দিকে, ‘একটি নতুন পথের শুরু হলো। কিন্তু প্রতিশ্রুতি একই রকম আছে। আমরা অতীতে অনেক উপভোগ করেছি। আমরা জানি, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়। বাছাইপর্বের ম্যাচগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দেখাতে চাই, দারুণ কিছু করার জন্য প্রস্তুত। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, স্কালোনি যাদের বেছে নিয়েছেন, আমরা সবাই এখানে আছি। আমরা সেরা অবস্থায় এখানে এসেছি এবং আমরা বাছাইপর্বে লড়াই করতে যাচ্ছি, যা খুবই গুরুত্বপূর্ণ।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com