শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শেখ হাসিনার বিকল্প নাই : এড. আলমগীর চৌধুরী

হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় অনুষ্ঠিত গণসংবর্ধনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সাধারণ মানুষের মুখে হাসিঁ ফুটেছে। সারা দেশে ভুমিহীন ও অসহায় মানুষদের জন্য জমি ও ঘর নির্মাণ করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে শেখ হাসিনা’র বিকল্প নাই। তাই আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা’কে পুণঃরায় প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে।

তিনি মঙ্গলবার (৫ সেপ্টম্বর) সন্ধ্যায় বাহুবল উপজেলার ¯œানঘাট ইউনিয়ন পরিষদ মাঠে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত বিশাল গণ সংবর্ধনায় সংবর্ধিত ব্যক্তি ও প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।

সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সার্বিক তত্বাবধানে এবং ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি বিশিষ্ট মুরুব্বী ফুল মিয়া খান’র সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ হারুনুর রশীদের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন বাহুবল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বাহুবল আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহেল আহমদ কুটি, সাংগঠনিক সম্পাদক এম এ মজিদ, নবীগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা এটিএম সালাম, নুর হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কদ্দুছ সাগর, সুনুক মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্টানের শুরুতেই ফুলের তোড়া ও মালা দিয়ে সংবর্ধিত ব্যক্তি এডভোকেট আলমগীর চৌধুরীসহ অতিথিদের বরণ ও শুভেচ্ছা জানানো হয়।

সভায় বক্তাগণ ও উপস্থিত হাজারো জনতা আগামী নির্বাচনে তৃর্ণমুল আওয়ামীলীগের আশা আকাংখ্যার প্রতীক এডভোকেট আলমগীর চৌধুরী মনোনয়ন দেয়ার জন্য দেশরত্ন শেখ হাসিনার প্রতি দাবি জানান।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী আরও বলেন, আগামী নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেন, সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে তার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com