রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর

বাংলাদেশের বিপক্ষে বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচে ২২ বলে ১৭ রান করেই সাজঘরে ফিরতে হয়েছে পাকিস্তান দলপতি বাবর আজমকে। কিন্তু সাজঘরে ফেরার আগে তারকা এই ক্রিকেটার গড়েছেন এক অনন্য রেকর্ড। টপকে গেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে।

১৭ রানের ইনিংসটি খেলেই বাবর আজম স্পর্শ করেছেন নতুন এক মাইলফলক। সবচেয়ে কম ইনিংস খেলে তিনি নিজের নাম লিখিয়েছেন অধিনায়ক হিসেবে করা ২ হাজার রান করা ক্রিকেটারদের ক্লাবে। অনন্য এই রেকর্ডটি করতে বাবরের প্রয়োজন ছিল মাত্র ৬ রান।

অধিনায়ক হিসেবে করা ২ হাজার রান করা ক্রিকেটারদের ক্লাবে প্রবেশের জন্য বাবরের খেলতে হয়েছে ৩১টি ইনিংস। এর আগে সাবেক ভারতীয় দলপতি বিরাট কোহলি ছিলেন এই ক্লাবের সেরা ব্যাটার। ৩৬ ইনিংস লেগেছিল তার ২ হাজারি ক্লাবে ঢুকতে। পাকিস্তান অধিনায়কের লেগেছে তার চেয়ে ৪ ইনিংস কম।

সাবেক দক্ষিণ আফ্রিকার দলপতি এ বি ডি ভিলিয়ার্স রয়েছেন তালিকার তিনে। তিনি এই ক্লাবে প্রবেশ করতে খেলেছিলেন ৪১ ইনিংস। চারে থাকা সাবেক অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্কের অধিনায়ক হিসেবে ২ হাজার রান পূরণ করতে লেগেছিল ৪৭ ইনিংস। এছাড়া এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ১৫১ রানের অনাবদ্য এক ইনিংস খেলেছিলেন বাবর।

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com