সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বলিভিয়ার ম্যাচের আগে মেসির ফেরার সম্ভাবনা নেই

মেজর লিগ সকারের ম্যাচে আগামীকাল ভোরে ইন্টার মায়ামি মুখোমুখি হচ্ছে স্পোর্টিং কেসির। সেই ম্যাচে অনুমিতভাবেই লিওনেল মেসিকে পাচ্ছেন কোচ টাটা মার্তিনো। বলিভিয়া ম্যাচ শেষ হওয়ার আগে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন কোচ।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মেসি এখন আর্জেন্টিনায়। ইতোমধ্যে ইকুয়েডরকে হারিয়েছে তার দল। বিশ্বকাপজয়ী অধিনায়কের একমাত্র গোলে জয় পায় তারা। সেই ম্যাচে আবার চোট পেয়েছিলেন ‘লা পুলগা’। তবে সেটা গুরুতর নয় বলেই মনে করেন মায়ামি কোচ।

স্পোর্টিং কেসির বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন মার্তিনো। সেখানেই জানালেন মেসিকে নিয়ে এসব তথ্য মার্তিনো বলেন, ‘জাতীয় দলের খেলা থাকায় মেসি এখন মায়ামিতে নেই। তাকে আমরা আগামীকালের ম্যাচে পাচ্ছি না। বলিভিয়া ম্যাচ শেষ হওয়ার আগে তাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।’

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজার আগে মেসিকে নামিয়ে নেওয়াটা একটু অস্বাভাবিক ঠেকেছে। এ বিষয়ে মেসি নিজে ‘ক্লান্তি অনুভবের’ কথা জানিয়েছিলেন। টানা খেলার মধ্যে থাকা এই ফুটবলারের বিষয়ে জানতে চাইলে মার্তিনো বলেন, ‘আমি এই বিষয়ে এখনই কোনো কিছু বলতে চাই না। কারণ বিষয়টি যেহেতু পুরোপুরি জানি না। তবে টানা খেলার মধ্যে থাকলে ক্লান্তি ভর করতেই পারে। তবে মেসি যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে।’

মেসিকে আগামীকালের খেলায় পাবেন, এ আশা করেন না কোচ মার্তিনো। তবে মেসি না থাকলেও দল নিয়ে জেতার সামর্থ্য আছে বলে জানান। মায়ামি একজনের ওপর নির্ভর করা দল নয় জানিয়ে কোচ বলেন, ‘এটা সত্য নয় যে এক খেলোয়াড়ের উপর নির্ভর করছি আমরা। বাকিদের ওপরও আমাদের সর্বোচ্চ আস্থা আছে, তারাও ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মেসি না থাকা মানে মায়ামির প্রতিভাবান অন্য কোনো তরুণের নিজেকে প্রমাণের সুযোগ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com