বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিসের ভয়ঙ্কর হয়ে ওঠা জুটিকে ভাঙতে সক্ষম হলেন পেসার শরিফুল ইসলাম। ২৪তম ওভারের দ্বিতীয় বলে শরিফুলের বলে এলবিডব্লিউ আউট হলেন পাথুম নিশাঙ্কা। ৬০ বল খেলে ৪০ রান করেন তিনি। ৫টি বাউন্ডারির মারও মারেন তিনি।
এরপর হাফ সেঞ্চুরি করা কুশল মেন্ডিসকেও উইকেটে বেশিক্ষণ থাকতে দিলেন না শরিফুল ইসলাম। ৭৩ বল খেলে ৫০ রান করার পর মেন্ডিসকে তাসকিন আহমেদের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন বাঁ-হাতি এই পেসার।
এ রিপোর্ট খেলা সময় শ্রীলঙ্কার রান, ২৫.৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১৭। সাদিরা সামারাবিক্রমা ব্যাট করছেন ৩ রান নিয়ে।