শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে এবং শান্তিপূর্ণভাবে সরকারের পতন ঘটাতে চায়।
সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিল শেষে নয়াপল্টনে সমাবেশে এ কথা বলেন মির্জা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, সরকার যদি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়, তাহলে আমরাও শান্ত হয়ে থাকবো না। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকলে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না।
তিনি বলেন, দেশের মানুষের যে অবস্থা, তা যদি সরকারের বোধগম্য হতো তাহলে আর ক্ষমতায় থাকতো না। বিএনপি নেতাকর্মীদের হত্যা ঘুম করে বিভিন্নভাবে বিপদে ফেলে সরকার আবারও ক্ষমতায় থাকতে চায়।