শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কমলাপুরে জড়ো হয়ে গণমিছিল নিয়ে নয়াপল্টনে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকায় গণমিছিল শুরু করেছেন বিএনপির নেতা–কর্মীরা। শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের স্টেডিয়ামের সামনে মিছিল শুরু হয়েছে। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হবেন দলটির নেতা–কর্মীরা।

সরেজমিনে দেখা যায়, বেলা দুইটা থেকে দলটির নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কমলাপুর স্টেডিয়াম এলাকায় আসতে থাকেন। সেখানে অবস্থান নিয়ে কিছু সময় সরকারবিরোধী নানা স্লোগান দেন তারা। এরপর নয়াপল্টন অভিমুখে গণমিছিল শুরু হয়। প্রতিটি ইউনিটের নেতা–কর্মীরা আলাদা ব্যানার নিয়ে মিছিলে অংশ নিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এ গণমিছিলে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ, মোহাম্মদ শাহজাহান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিম উদ্দিন ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com