শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

এশিয়া কাপের ধারাভাষ্যকার সাকিবদের সাবেক গুরু শ্রীরাম

এশিয়া কাপে তামিল ভাষায় ধারাভাষ্য দিচ্ছেন শ্রীধরন শ্রীরাম। তার অধীনে বাংলাদেশ গত বছর দুবাইতে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে খন্ডকালিন চুক্তিতে এসেছিলেন বাংলাদেশে। পরে আর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি।

জাতীয় একটি দৈনিকের সঙ্গে আলপাকালে জানিয়েছেন ধারাভাষ্যটা তার খণ্ডকালীন কাজ। কোচিংয়ের সঙ্গে তিনি এখনো জড়িয়ে। জানালেন, তিনি আগামী আইপিএলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে জাস্টিন ল্যাঙ্গারের সহকারী হিসেবে কাজ করবেন।

তো কেমন উপভোগ করছেন এশিয়া কাপের ধারাভাষ্য? ‘দুর্দান্ত’—শ্রীরামের এককথায় উত্তর। বাংলাদেশ পারবে শ্রীলঙ্কার দেওয়া ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে? ইনিংস বিরতিতে শ্রীরাম আশাবাদীই ছিলেন, ‘অবশ্যই সম্ভব।’ সাবেক শিষ্যদের ওপর শ্রীরামের আস্থা থাকলেও তাঁর আশাটা পূরণ করতে পারেননি সাকিব-মুশফিকরা৷

গত বছর এশিয়া কাপের আগে আকস্মিকভাবে পরামর্শক হিসেবে শ্রীরামকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com