শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আমান কারাগারে : আদালত চত্বরে বিএনপির বিক্ষোভ

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের আত্মসমর্পণ করে জামিন আবেদন করার খবরে সকাল থেকেই বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোববার সকালে আদালতে হাজির হন। আদালতে এসে তারা বিভিন্ন ধরনের শ্লোগান দেন।

একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি কর্মীরা।

এদিকে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের আদালতে আত্মসমর্পণ করাকে কেন্দ্র করে পুরান ঢাকায় সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করে।

আদালত চত্বরে সাদা শার্ট পরিহিত কাউকে সন্দেহ হলে তাদের ধাওয়া দিচ্ছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। মহানগর দায়রা জজ আদালত চত্বরে এমন চিত্র দেখা যায়।

অসুস্থতা বিবেচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আমানউল্লাহ আমানের আইনজীবীরা তাকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে নেওয়ার আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক আবুল কাশেম।

এসময় আদালত কারাগারের কারাবিধি অনুযায়ী আমানউল্লাহ আমানকে চিকিৎসা সুবিধা দেওয়ারও নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com