রবিবার, ১০ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন সাকিবও

আগেই জানা গিয়েছিল, শ্রীলঙ্কা ম্যাচের পর ঢাকায় ফিরবেন মুশফিকুর রহিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই তার টুর্নামেন্টের মাঝে দেশে ফেরা। তবে নতুন খবর, মুশির সঙ্গে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও। আজ ভোরের ফ্লাইটে কলম্বো থেকে ঢাকায় রওনা দিয়েছিলেন তারা।

মুশফিকের দেশে ফেরার কারণটা শুধুই পরিবারে নতুন অতিথির আগমন উপলক্ষে। তবে সাকিবের ঢাকায় ফেরার কারণটা অস্পষ্ট। অবশ্য তার পরিবারও বর্তমানে ঢাকায় আছে। টুর্নামেন্টের মাঝে টাইগার ক্রিকেটাররাও পেয়েছেন তিন দিনের ছুটি।

এদিকে একটি সূত্রে অবশ্য জানা গেছে, পূর্বপরিকল্পনা অনুয়ায়ী বিশেষ ব্যক্তিগত কাজে আগামীকাল কলম্বো থেকে তার যাওয়ার কথা ছিল দুবাই। পরে দল খারাপ করায় সে পরিকল্পনা বাদ দেন তিনি। চলে যান ঢাকায়।

দুজনই অবশ্য ভারত ম্যাচের আগে আবার কলম্বোয় দলের সঙ্গে যোগ দেবেন। প্রেমাদাসা স্টেডিয়ামে ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। সাকিব, মুশফিকের কলম্বোয় ফেরার কথা ১৩ সেপ্টেম্বর।

তার আগে আজ থেকে তিন দিন অবশ্য কলম্বোতেও দলের কোনো কাজ নেই। কাজ নেই বলতে তিন দিনের ছুটিই ঘোষণা করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই তিন দিন দল মাঠে কোনো অনুশীলন করবে না। তবে হোটেলে যার যার মতো জিম-সুইমিং করবেন ক্রিকেটাররা। যাদের টুকটাক চোট আছে, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করবেন তারা।

যাযাদি/ এসএম

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com