রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
একদিনের আন্তর্জাতিক (ওডিআই) সংস্করণের এশিয়া কাপের সুপার ফোরের ভারত-পাকিস্তান লড়াই গতকাল গড়িয়েছিল রিজার্ভ ডেতে। আজ তাই শুরু হচ্ছে দ্বিতীয় দিন। কিন্তু ভয় দেখাচ্ছে কলম্বোর আবহাওয়া। সোমবারও সারা দিন বৃষ্টির আশঙ্কা ছিল। ইতোমধ্যে সেখানে হয়েছে এক পশলা বৃষ্টি। দুপুরে রোদের দেখা মিললেও বেলা গড়াতেই কালো হয়ে এসেছে আকাশ। খেলা ভেস্তে গেলে দু দলই ১ পয়েন্ট করে পাবে। মাঠ ভেজা থাকার কারণে সময়মতো শুরু হয়নি দ্বিতীয় দিনের খেলা।