শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১৫ সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় বিএনপির সমাবেশ

নিরপেক্ষা সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে আরও গতি আনতে চায় বিএনপিসহ সমমনা দলগুলো। এ লক্ষে ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপিসহ অন্য দলগুলো। এ দিন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে রাজধানীর নয়া পল্টনে বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হবে।

জানা যায়, বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে আগামী ১৫ই সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ওইদিন বিকেল তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির একটি সূত্র জানায়, রোববার সমাবেশের ব্যাপারে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে কোন ইস্যুতে এই সমাবেশ হবে চিঠিতে তা উল্লেখ করা হয়নি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নেতা বলেন, বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে এ সমাবেশ হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com