শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ ফাঁকা হয়ে যাবে: শামীম ওসমান

বিএনপিকে উদ্দেশ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, সকালে ঠিকমত জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর ফাঁকা হয়ে যাবে অর্ধেক। অথচ তারাই এখন কাঁচের ঘরে থেকে আমাদের নিয়ে নানা ধরনের কথা বলেন। আমাদের গালি দিক কোন সমস্যা নাই কিন্তু বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করবে এগুলো সহ্য করব না।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমরা যারা ৭৫ এর পরে রাজনীতিতে এসেছি তারা শেখ হাসিনাকে মায়ের দৃষ্টিতে দেখি। বিএনপি জামায়াত আমাদের মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করবে, এমন কর্মকাণ্ড আমরা মেনে নিতে পারি না। তাই মনে হয়েছে এবার ঘণ্টা বাজানোর সময় এসেছে। কারণ দেশের সবগুলো আন্দোলন শুরু হয়েছে এ নারায়ণগঞ্জ থেকে। তাই নারায়ণগঞ্জেই আমাদের ঘণ্টা বাজাতে হবে।

শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে একজন আছে পলিটিক্যাল প্রস্টিটিউট। তিনি বলেছেন পুলিশ ছাড়া নামতে। আমি পুলিশের কাছে অনুরোধ করছি আপনাদের যত পুলিশ আছে সব তাদের পক্ষে যান। সব নিয়ে ঘোষণা করেন পুলিশ আমাদের পক্ষে আছে, তারপর ২৪ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ ছাড়া করে দিব।’

আগামী ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে সমাবেশের বিষয়ে তিনি বলেন, সেদিন নারায়ণগঞ্জের মানুষকে দেখিয়ে দেব নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল আছে এবং থাকবে। আপনারা ১৬ তারিখ দেখিয়ে দেবেন, আমরা এখানে আওয়াজ তুলব, যা সারাদেশে ছড়িয়ে পড়বে।

সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম ভূইয়া সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সনমান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com