রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
বৃষ্টির কারণে খেলার দৈর্ঘ্য কমে দাঁড়িয়েছে ৪৫ ওভার করা হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কার সুপার ফোর এর ম্যাচটি। টসে জিতে ব্যাট করছে পাকিস্তান।
ভারতের বিপক্ষে হারের একাদশ থেকে পাঁচ পরিবর্তন এনে চমকে দিয়েছে পাকিস্তান। শুরুতে ফখর জামান একাদশে না থাকলেও টসের সময় আবারও একাদশে পরিবর্তন এনেছে তারা। পিঠের ইনজুরিতে পড়া ইমাম-উল-হকের জায়গায় খেলবেন ফখর।
ইনজুরির কারণে এশিয়া কাপ শেষ হয়ে গেছে পেসার নাসিম শাহের। আরেক পেসার হারিস রউফও ইনজুরিতে ভুগছেন। এছাড়া বাদ পড়েছেন আগা সালমান ও ফাহিম আশরাফ। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হারিস, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও অভিষিক্ত জামান খান।
অন্যদিকে লঙ্কান একাদশে পরিবর্তন এসেছে দুটি। কসুন রাজিথার জায়গায় প্রমোদ মাদুশান ও দিমুথ করুনারত্নের পরিবর্তে খেলবেন কুশল পেরেরা।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ হারিস, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, আব্দুল্লাহ শফিক, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, জামান খান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা।