বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

প্রগতিশীল ইসলামী জোটের আত্মপ্রকাশ

বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক অনুষ্ঠানে জোটের আত্মপ্রকাশের ঘোষণা করেন প্রগতিশীল ইসলামি জোটের সমন্বয়কারী ও ইসলামি গণতান্ত্রিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খান।

জোটে যোগ দেওয়া রাজনৈতিক দলগুলো হচ্ছে- ইসলামি গণতান্ত্রিক পার্টি; নেজামে ইসলাম বাংলাদেশ; বাংলাদেশ গণ আজাদী লীগ; বাংলাদেশ তরীকত ফ্রন্ট; বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি; বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ; বাংলাদেশ জনমত পার্টি; বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল (বি এন জে পি); ইসলামিক লিবারেল পার্টি; জনতার কথা বলে; বাংলাদেশ স্বাধীন পার্টি; বাংলাদেশ গণতন্ত্র মানবিক পার্টি; সাধারণ ঐক্য আন্দোলন; বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগ এবং বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম।

জোটের চেয়ারম্যান এম এ আউয়াল বলেন, সারা দেশে আমাদের জোটের সাংগঠনিক তৎপরতা রয়েছে সব দলেরই। আমরা ইতোমধ্যেই ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য কার্যক্রম শুরু করেছি।

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট নুরুল ইসলাম খান বলেন, দেশজুড়ে শুরু হয়েছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। বিএনপি-জামায়াতসহ কোনো কোনো দল এ সরকারের অধীনে নির্বাচন না করার ঘোষণা দিলেও বাংলাদেশের জনগণ সেই ডাকে সাড়া দিচ্ছে না। বিশ্বে নির্বাচন বর্জন যেখানে বিরল, সেখানে গণতন্ত্র ও সাংবিধানিকতাকে ব্যাপকভাবে ক্ষতির মুখে ফেলে দিয়ে নির্বাচন বর্জনের বক্তব্য গণতন্ত্রকে বিনষ্ট করারই নামান্তর।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয় শরিক দলগুলোর চেয়ারম্যানরা কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com