রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ফাইনাল নিশ্চিত করা ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ায় ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। বাংলাদেশের একাদশেও এসেছে একাধিক পরিবর্তন। একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান। তাছাড়া অভিষেক হচ্ছে তানজিম হাসান সাকিবের।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।
ভারত একাদশ
রোহিত শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।