বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে দলে তামিম মাহমুদউল্লাহ সৌম্য

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। এশিয়া কাপ খেলে আসা দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে। নতুন মুখ নেওয়া হয়েছে ব্যাটার জাকির হাসান, পেসার খালেদ আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে।

বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com