বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

জুভেন্তাসের বিরুদ্ধে মামলা করছেন রোনালদো

পাওনা অর্থ আদায়ে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর মামলা করার বিষয়টি নিশ্চিত করেছে ইতালির সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেলো স্পোর্ট।

ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের হয়ে ২০১৮-২০২১ তিন মৌসুম খেলেছেন রোনালদো। ক্লাবটির হয়ে ১০১ গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। ইতালিয়ান ক্লাবটির কাছে ১৯.৯ মিলিয়ন ইউরো পান রোনালদো।

করোনার সময় আর্থিক দুরবস্থার কারণে বেতন কম নিতে রাজি হয়েছিলেন সিআরসেভেন। তবে আর্থিক অবস্থা ভালো হলে পরবর্তীতে সেটি শোধ করা হবে, এমন শর্ত ছিল। সময় পেরিয়ে গেলেও সেই পাওনা বুঝে পাননি রোনালদো। তাই মামলার সিদ্ধান্ত।

গেল মৌসুমে দল বদলের ক্ষেত্রে আর্থিক অনিয়ম করার দায়ে ১০ পয়েন্ট কাটা গিয়েছিল তুরিনের ক্লাবটির। এবার জুভেন্তাসের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন রোনালদো। দুঃসময় যেন পিছু পারছে না ক্লাবটির।

জুভেন্তাসে খেলার সময় করোনা আক্রান্তও হয়েছিলেন রোনালদো। সুস্থ হয়েছিলেন ১৯ দিন পর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com