শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

একটাই দাবি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে : মির্জা ফখরুল

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোড মার্চ করে জনগণকে জাগিয়ে তুলে এ সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ নির্বচনে নির্বাচনের ব্যাবস্থা করতে হবে। এদেশের জনগণের একটাই দাবি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

বগুড়ার এরুলিয়াতে বগুড়া থেকে রাজশাহী তারুণ্যের রোড মার্চ কর্মসুচির উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, সরকার ভোট চোর। তারা ২০১৪ তে ২০১৮ তে ভোট চুরি করেছে ২০২৪ এর নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার নকশা তৈরি করেছে। তাদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না। তিনি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে। নেতাকর্মীদের সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানান। এ সময় কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য রাখেন। মার্চ কর্মসূচিতে বগুড়া থেকে বিপুলসংখ্যক গাড়ির বহর অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com