রবিবার, ১০ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নতুন লুকে মেসি

ভক্তদের হঠাৎই চমকে দিলেন লিওনেল মেসি! দাড়ি-গোঁফ ফেলে নতুন লুকে হাজির আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আগামী বৃহস্পতিবার সকালে মেজর লিগ সকারে (এমএলএস) টরোন্টো এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। তার আগে দলের সঙ্গে অনুশীলনে মেসি ধরা পড়লেন ভিন্ন লুকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টার মায়ামিও মেসির ভিন্ন লুকের ছবি পোস্ট করেছে।

এমএলএসে নিজেদের সবশেষ ম্যাচে আটলান্টার বিপক্ষে ৫-২ গোলে উড়ে যায় ইন্টার মায়ামি। চোটের ঝুঁকি এড়াতে এই ম্যাচে ছিলেন না মেসি।

এর আগে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে খেললেও বলিভিয়ার বিপক্ষে বেঞ্চে ছিলেন মেসি।

টরোন্টো এফসির বিপক্ষে মেসি খেলবেন কিনা তা নির্ভর করছে ম্যাচের আগের দিনগুলোর অনুশীলন সেশনের ওপর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com