বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

উত্তরা ও যাত্রাবাড়ীতে বিএনপির সমাবেশ আজ

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবিতে আজ শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার দুই প্রবেশমুখে সমাবেশ করবে বিএনপি। একটি হবে উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেট সংলগ্ন মাঠে, অন্যটি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে।

উত্তরার সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আর যাত্রাবাড়ীর সমাবেশ হবে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে। বেলা তিনটায় সমাবেশ দুটি শুরু হওয়ার কথা।

উত্তরার সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন। যাত্রাবাড়ীর সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি ও আবদুল মঈন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সারা দেশে জেলা, মহানগর, থানা-উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করবে দলটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com