রবিবার, ১০ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মুস্তাফিজের জোড়া আঘাত, অভিষেকে উইকেট নিলেন খালেদ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ শনিবার (২২ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। দুটি পরিবর্তন নিয়ে নামা বাংলাদেশ ৩৬ রানের মধ্যে নিউজিল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়েছে। এ প্রতিবেদন লেখার সময় কিউইদের সংগ্রহ ছিল ১০ ওভারে ৪১/৩।

উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও চোটে পড়া বোলার তানজিম হাসান আজ একাদশে নেই। তাদের জায়গায় এসেছেন দুই পেস বোলার হাসান মাহমুদ ও খালেদ আহমেদের। ওয়ানডেতে আজ অভিষেক ঘটছে খালেদের। অভিষেকে প্রথম ওভারেই উইকেট শিকার করেছেন খালেদ। অষ্টম ওভারের পঞ্চম বলে চ্যাড বায়োজকে স্কয়ার লেগে তৌহিদ হৃদয়ের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি।

তার আগে মুস্তাফিজুর রহমানের জোড়া আঘাতে টালটামাল নিউজিল্যান্ড। তৃতীয় ওভারে উইল ইয়াংকে ও সপ্তম ওভারে ফিন অ্যালেনকে ফেরান তিনি।

এর আগে একই মাঠে বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। টস হেরে আগে ব্যাটিং করতে নামা কিউইরা একাধিকবার বৃষ্টি বাধায় পড়ে। অতিথিরা ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলার পর বৃষ্টিতে খেলা একেবারেই বন্ধ হয়ে যায়। রাত ৯টার দিকে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। মুস্তাফিজুর রহমান ৭ ওভার বোলিং করে এক মেডেনসহ ২৭ রানের খরচায় নেন ৩টি উইকেট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com