শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইইউর চিঠির জবাব দিলেন প্রধান নির্বাচন কমিশনার

নির্বাচন পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউনিয়নের চিঠির উত্তর দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রবিবার (২৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবিব খান সংবাদিকদের এ তথ্য জানান।

আহসান হাবিব খান বলেন, সিইসি চিঠিতে বলেছেন, ‘নির্বাচন কমিশন সরকার ও অন্যদের কাছ থেকে যেভাবে সহায়তা পাচ্ছে, এটি অব্যাহত থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সক্ষম হবে।’

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না কেন, সে বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়কে ইতোমধ্যে জানিয়েছে। তাদের বাজেট স্বল্পতার কথা জানিয়েছে। তবে পর্যবেক্ষক পাঠাবে না বলেনি। পূর্ণাঙ্গ দল পাঠাবে না বলে জানিয়েছে। ছোট করে পাঠাবে কী পাঠাবে না এটাও উল্লেখ করেনি।’

তিনি বলেন, ‘তারা কিন্তু ছোট পরিসরে যে পাঠাবে না, তা বলেনি। আমরা আশা করতে পারি, যত বেশি পর্যবেক্ষক ইলেকশন প্রসেসটা মনিটর করবে, সেটা অরজারভার দিয়ে হোক, সাংবাদিক হোক, যত বেশি থাকবে তা স্বচ্ছ হবে। আমাদের আশা সব সময় থাকবে। দেশি-আন্তর্জাতিক যত বেশি অবজারভার থাকবে, আমাদের জন্য ভালো হবে। নির্বাচন যত বেশি মনিটর হবে, তত আমাদের ওপর চাপ পড়বে। আমাদের মধ্যে উপলব্ধি থাকবে— সবাই আমাদেরকে দেখছে। এতে নির্বাচন সুষ্ঠু হবে।’

ইউরোপীয় ইউনিয়নকে দেওয়া চিঠির জবাব প্রসঙ্গে এই কমিশনার বলেন, ‘সিইসি মহোদয় ইইউ’র চিঠির জবাব দিয়েছেন। চিঠি পাওয়ার কথা জানিয়ে (সিইসির চিঠিতে) বলা হয়েছে— সরকার ও সবার কাছ থেকে যে সাপোর্ট পাচ্ছি। সবার সহযোগিতা নিয়ে আমরা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com