শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভিসানীতির বিষয়ে আমাদের কিছুই করার নেই: ইসি আনিছুর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ভিসানীতির বিষয়ে আমাদের কিছুই করার নেই। কোনো বক্তব্যও নেই, কারণ এটা সরকারের বিষয়। ভিসা নীতির কারণে না, আমাদের দায়িত্ব গ্রহণের সময়ই বলেছি, আমরা সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, আগামী নভেম্বরের প্রথম দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের অন্যতম দুটি দায়িত্বের মধ্যে রয়েছে- রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন করা। রাষ্ট্রপতি নির্বাচন আমরা করে ফেলেছি। জাতীয় নির্বাচন জানুয়ারি মাসের ২৯ তারিখের মধ্যে করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যথাসময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবো। জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন।

বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তাদের প্রতি আহ্বান জানিয়েছি। রাজনৈতিক বিষয় রাজনীতির মাঠেই সমাধান হবে, এটা আমাদের কিছুই বলার নেই। আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, অংশগ্রহণমূলক নির্বাচন হোক এটাই আমাদের প্রত্যাশা ও জাতির প্রত্যাশা।

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন সবসময়ই স্বাগত জানায়, যখন ইচ্ছা ওনারা যদি মনে করেন আমাদের সঙ্গে কথা বলবেন আমরা তখনই কথা বলতে রাজি। আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে ডেকে সংলাপ করার মতো সময় নেই। যেকোন রাজনৈতিক দল যদি মনে করে আমাদের সঙ্গে আলোচনা প্রয়োজন আছে, তাহলে তারা তখনই আমাদের কাছে আসতে পারে। ২৯ জানুয়ারি পর্যন্ত সময় আছে, আমরা সংবিধানের মধ্যে আছি, সংবিধানের মধ্যেই নির্বাচন করবো।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর ও প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশ নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com