শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অধিকারের আদিলুর ও এলানের মুক্তির দাবিতে ফেনীতে মৌন প্রতিবাদ ও মানববন্ধন

মানবাধিকার সংগঠন ‘অধিকার’র সেক্রেটারি আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানের নিঃশর্ত মুক্তির দাবিতে ফেনীতে প্রতিবাদী মৌন প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে অধিকার ফেনী ইউনিট।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ফ্রি আদিল, ফ্রি এলান’ লেখা স্লোগান সম্বলিত কালো প্লেকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাদের বেকসুর খালাস দেয়ার দাবি জানান।

মৌন এ প্রতিবাদ মানববন্ধন পরিচালনা ও সভাপতিত্ব করেন অধিকার ফেনীর ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীম।

এ সময় উপস্থিত ছিলেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঞা, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, আমার সংবাদের জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী, দৈনিক সমকাল জেলা প্রতিনিধি জাকের হায়দার সুমন, মোহনা টিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, বাংংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সাধারন সম্পাদক শেখ আশিকুন্নবী সজিব, গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু ও সংগঠক আমিনুল শাহীন।

এদিকে মৌন এ প্রতিবাদ মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, ফেনী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম, জেলা তাঁতী দলের সভাপতি সরওয়ার জাহান শ্রাবন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ্ উদ্দিন মামুন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, ফেনী পৌর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, পৌর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রাসেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com