শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গণমাধ্যম কর্মীদের ওপর ভিসা নীতি মানা যায় না

গণমাধ্যমের কর্মীদের ওপর ভিসা নীতি মানা যায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘‌আমাদের দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীন ও মুক্তভাবে কথা বলে। আপনারা কোনো আওয়ামী লীগ নেতাকে ভিসা দিলেন কিনা, বিএনপি নেতাকে ভিসা দিলেন কিনা আমাদের কিছু যায় আসে না। কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদের ওপর ভিসা নীতি দিলে সেটা মানা যায় না।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘‌আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আর বিএনপি বিদ্যুৎ কেন্দ্র জ্বালিয়ে দিয়েছে। আমরা কৃষকদের স্বল্প মূল্যে সার দিয়েছি, আর বিএনপি কৃষকদের গুলি করে হত্যা করেছে। আমরা বিনামূল্যে শিশুদের হাতে বই দিয়েছি, আর বিএনপি স্কুল ঘরেও আগুন দিয়েছিল, ১৪ সালে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘‌তারেক রহমানের দুটো ভবন ছিল। একটি ছিল হাওয়া ভবন চাঁদা কালেকশন করার জন্য, আরেকটা ছিল খোয়াব ভবন আমোদ ফুর্তি করার জন্য। তারেক রহমান ক্ষমতায় এলে পাঁচ হাজার জায়গায় বোমা ফাটবে। বাগমারার বাংলা ভাই সারা দেশে বাংলা ভাই তৈরি করবে। বিএনপি দেশকে আফগানিস্তান-পাকিস্তানের পর্যায়ে নিয়ে যেতে চায়।’

তিনি আরো বলেন, ‘‌১৪ সালেও ষড়যন্ত্র করেছিল, নির্বাচন করার পর পাঁচ বছর ক্ষমতায় ছিলাম। ‘‌১৮ সালেও ষড়যন্ত্র করেছিল, নির্বাচনের পরে বিএনপি বলেছিল, টান দিয়ে ক্ষমতা থেকে ফেলে দেবে। আমরা প্রায় পাঁচ বছর-পৌনে পাঁচ বছর ক্ষমতায় আছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com