শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
গাইবান্ধার সাঘাটায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিতে সাঘাটা উপজেলার বাদিনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শনিবার অ্যাডভোকেট ফজলে রাব্বি এমপি স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা ও ফুলছড়ি উভয় উপজেলার জনমানুষের নেতা প্রয়াত সাবেক ডেপুটি স্পিকারের সুযোগ্য কন্যা এবং ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী। আরও উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে ফারজানা রাব্বী বুবলীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেলের শোভাযাত্রা করা হয়।