বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বেগম জিয়ার চিকিৎসাকে রাজনৈতিক ইস্যু বানাতে ব্যাস্ত বিএনপি : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি আইন মানে না, বিচার ব্যবস্থা মানে না। এটাই প্রমান করে তাদের মধ্যে কোন শিষ্ঠাচার নেই। সবসময় তাদের মধ্যে সন্ত্রাসী মনোভাব বিদ্যমান।

বিএনপি আসলে বেগম জিয়ার চিকিৎসা যতটা উদ্বিগ্ন তার চেয়ে এটা নিয়ে রাজনীতি করাকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা। এটাকে এটকা রাজনৈতিক ইস্যু বানাতে তারা ব্যাস্ত। এ নিয়ে তারা কথাবার্তা বলছে, সভাসমাবেশ করছে কিন্তু আদালতে যাচ্ছে না। এটা আদালতী প্রক্রিয়া কিন্তু তারা সেদিকে যাচ্ছে না। উদ্দেশ্য একটাই বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি আসলে রাজনীতি করতে চায়।

সোমবার বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, এতিমের টাকা আত্মসাৎ ছাড়াও বেগম জিয়ার নামে আরো মামলা আছে, কিন্তু বিএনপি আদালতে তাকে নির্দোষ প্রমান করতে ব্যার্থ হয়েছে। তার মানে দূর্নীতির ঘটনা সঠিক।

এসময় কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ নির্বাচিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের নবনির্বাচিত সাংবাদিকদের সাথে ফুলেল শুভেচ্ছা মিনিময় করেন মাহবুবউল আলম হানিফ এমপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com