বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

`খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখাচ্ছেন তা অনেক বেশি’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখাচ্ছেন সেটি অনেক বেশি বলে জানিয়েছেন

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসন করেছে। তাদের প্রমোশন দিয়েছে। এত কাজ বেগম খালেদা জিয়া করেছেন, এত প্রতিহিংসা দেখিয়েছেন। কিন্তু তার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে যাচ্ছেন, সেটি কি তারা কখনো করতো? শুধু তাই নয়, তারা (বিএনপি) এফবিআই’র এজেন্ড লাগিয়ে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় কে আমেরিকায় অপহরণ করার পরিকল্পনা করেছে। সেই চক্রান্ত ফাঁস হয়েছে, এফবিআই’র বিচার হচ্ছে। বেগম জিয়া টিউলিপের নাম দেখে চুক্তি পর্যন্ত বাতিল করেছে। কী রকম প্রতিহিংসা তার। সেই মানুষটির প্রতি প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখাচ্ছেন সেটি অনেক বেশি বলে আমি মনে করি।’

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তারা চানও না নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি অন্য কেউ নেতা হোক। অন্য কাউকে নেতা না বানানোর জন্যই খালেদা জিয়া বিএনপিকে নির্বাচনে আসতে দেন না।

আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দিতো সরকার- এমন কোনো শর্ত রেখেছেন কি না জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, এসব আজগুবি কথা কোথা থেকে বলে আমি জানি না। কারণ বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

তিনি বলেন, আসলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না কেন জানেন? বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সুতরাং তারা চান না নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপির অন্য কেউ নেতা হোক। তাদের কথা যদি ধরে নেই তারা খুব জনপ্রিয় হয়ে গেছেন আর আমাদের জনপ্রিয়তা কমে গেছে, তাহলে তাদের তো ক্ষমতায় যাওয়ার কথা যেভাবেই নির্বাচন হোক না কেন। এরপরও কেন নির্বাচনে যেতে চান না। তারা যদি জেতেও, তাহলে তো তারেক বা খালেদা জিয়া নেতা হতে পারবে না। আর কাউকে নেতা না বানানোর জন্য খালেদা জিয়া বিএনপিকে নির্বাচনে যেতে দেন না।

বিএনপি বলছে, সরকার আইনের ভুল ব্যাখ্যা দিয়ে খালেদা জিয়াকে বিদেশ পাঠাচ্ছে না- এ বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন- জানতে চাইলে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সরকার আইনের কোনো ভুল ব্যাখ্যা দিচ্ছে না। যদি তারা মনে করে সরকার আইনের ভুল ব্যাখ্যা দিয়েছে তাহলে তারা তো আদালতে যেতে পারে। আদালতের কাছে প্রশ্ন করতে পারে। আর আদালত সেটি পরিষ্কার করবে। বেগম খালেদা জিয়া একজন শাস্তিপ্রাপ্ত আসামি। মামলাগুলো উচ্চ আদালতে বিচারাধীন। সেক্ষেত্রে তারা তো আদালতে গিয়ে ব্যাখ্যা চাইতে পারে।

ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি যে মহানুভবতা দেখিয়েছেন, বেগম জিয়া কি সে মহানুভবতা দেখিয়েছিলেন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন? ক্ষমতায় থাকাকালীন সিএমএইচ হাসপাতালে রোগী দেখতে সেনানিবাসে ঢুকতে দেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেঁটে যেতে হয়েছিল। বেগম খালেদা জিয়া সেই মানুষ যে নিজের জন্মতারিখ পরিবর্তন করে ১৫ আগস্ট করেছেন। তার জন্মদিন ৪/৫টি কোনোটায় ১৫ আগস্ট ছিল না। তার বিয়ের রেজিস্ট্রারে একটি, প্রধানমন্ত্রী হিসেবে একটি, পাসপোর্টে একটি, পরীক্ষার ফরম ফিলাপে একটি এবং সর্বশেষ করোনা হওয়ার পর আরও একটি জন্ম তারিখ দেখা গেছে। কোনোটাতেই ১৫ আগস্ট ছিল না। তিনি তারিখটা বদলে যেদিন মানুষ শোক দিবস পালন করে সেদিন তিনি কেক কেটে জন্মদিন পালন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com