বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্যাংশন খেয়ে আ. লীগের নেতারা দরজা বন্ধ করে কাঁদে: আমির খসরু

আমেরিকার ভিসা নিষেধাজ্ঞায় পড়ে আওয়ামী লীগের নেতারা ঘরের দরজা বন্ধ করে কাঁদে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। তিনি বলেন, ‘আমেরিকার ভিসা-নীতিতে সরকারি হৃদয়ে কম্পন ধরেছে। ওপর দিয়ে তারা এ ভিসা নীতি নিয়ে যতই কথা বলুক ঘরের দরজা বন্ধ করে তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোট চুরির সঙ্গে যারাই জড়িত থাকবে তারা এই ভিসা নীতিতে পড়বে।

পথ সভায় অংশ নিতে ফরিদপুরের উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভা স্থলে জড়ো হতে থাকেন। এ সময় নেতাকর্মীদের হাতে রোড মার্চ উপলক্ষে প্ল্যাকার্ড এবং ফেস্টুন দেখা যায়। আর তাতে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা ছিল। একসঙ্গে নেতাকর্মীদের সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ সময় বিএনপির এক দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে পথ সভায় অংশ নেন নেতাকর্মীরা। তারা বলেন, এই সরকার যদি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা জন্য সুযোগ না দেয়, তাহলে তাকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানো হবে। পাশাপাশি বর্তমানে দেশের মানুষের কোনো ভোটাধিকার নেই। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। আমাদের দাবি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর বিভাগে রোড মার্চ এর সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর, ইসমত আরা হক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com