বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রোডমার্চে জনগণের স্বতস্ফূর্ত সমাগম ঘটবে

জাতীয়তাবাদী দলের (বিএনপি) রোডমার্চ কর্মসূচি সফল করতে চট্টগ্রামের প্রবেশপথ মিরসরাইয়ের সভাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার।

বুধবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে মিরসরাই পৌর সদরে সমাবেশস্থলের প্রস্তুতি পরিদর্শনকালে তিনি বলেন, ‘বৃহস্পতিবারের এ সমাবেশে শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয়, এখানে সর্বস্তরের জনগণের স্বতস্ফূর্ত সমাগম ঘটবে।’

সমাবেশের পুলিশি অনুমতি কিংবা সমাবেশস্থল নির্ণয়ের ক্ষেত্রে কোন ধরণের বাধাবিঘঘ্নর সম্মুখ হয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে জেলা বিএনপির শীর্ষ এ নেতা বলেন, ‘মিরসরাই সদরের এ স্থান আমরা নিজেরাই পছন্দ করেছি। এ ক্ষেত্রে আমরা কোন ধরণের বাধার সম্মুখীন হইনি।’

বৃহস্পতিবারের সমাবেশ ঘিরে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা কিংবা কোন বাধাবিপত্তির শঙ্কা করছেন কি না জানতে চাইলে গোলাম আকবর খন্দকার বলেন, ‘শঙ্কার কোন অবকাশ নেই। এখানে চারদিক থেকে লোকসমাগম ঘটবে। পথসভা মহাসমাবেশে পরিণত হবে বলে আমার বিশ্বাস।’

এসময় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সঙ্গে ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, আজিজুর রহমান, চট্টগ্রাম জেলা ছাত্রদলের সভপতি জাহিদুল আফছার জুয়েল, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন, সদস্য সচিব মো. জাহিদ হোসেন প্রমুখ।

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী জানান, আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টায় মিরসরাই সদরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তার বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারসহ জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com