বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্বাঙ্গনে ১০ নেতাকে দাওয়াত দিলে তার মধ্যে প্রধানমন্ত্রী থাকেন; হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, পৃথিবীতে প্রায় দুইশটির উপর রাষ্ট্র আছে। অনেক অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্রও আছে। কিন্তু আন্তর্জাতিক কনফারেন্সগুলোতে বিশ্বের ১০ নেতাকে দাওয়াত দিলে তার মধ্যে প্রধানমন্ত্রী থাকেন। তিনি দেশকে সেই মর্যাদায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) বেলা ১১ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশের অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করেন বঙ্গীয় সাহিত্য সংষ্কৃতি সংসদ ইবি শাখা।

তিনি আরো বলেন, অজস্র উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিক বিষয় বিবেচনা করলে প্রধানমন্ত্রী দক্ষ হিসেবে বিবেচিত হবেন। তিনি ছিলেন বলে আমরা দেশে নতুন করে আলোর মুখ দেখেছি। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি গনতান্ত্রিক দল দাবি করলেও তারা অসংবিধানিক কথা বলেন। বিএনপি আমাদের সাথে নির্বাচন করতে চায়না। তারা নির্বাচন বানচাল করতে চায়। কারণ তারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না। তাদের তো নেতাই নেই। তারেক রহমান থাকলেও তার বিরুদ্ধে হত্যা, অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। সে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি। তার দৃষ্টিভঙ্গি জনগণ দেখেছে। তার মধ্যে ভয়ংকর মানসিকতা ছিল। নৌকায় ভোট দেওয়ার কারণে মা-বোনদের পাশবিক নির্যাতন করেছিল। বাংলাদেশকে জঙ্গিবাদের চারণভূমি বানিয়েছিল। অস্ত্র প্রশিক্ষণের জন্য ট্রেনিং ক্যাম্প করা হয়েছিল। এরপরেও কি জনগণ তাদের দিকে মুখ ফিরে তাকাবে? এজন্য তারা নির্বাচন করতে চায় না।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক কবি কামরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান। এসময় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন, সভাপতি, কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com