বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
কুমিল্লা-ফেনী-মিসরাই-চট্টগ্রাম তারুণ্যের রোডমার্চে অংশ নিতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন থেকে কয়েক শত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকমীরা অংশ নিতে বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ব্যানার, ফেসটুন, ক্যাপ ও গেঞ্জি পড়ে গাড়ি বহর নিয়ে উপস্থিত হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলার ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের যুবদল সভাপতি প্রাথী মোঃ অলি সওদাগর, ইউপি সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক প্রাথী মোঃ সোলাইমান চৌধুরী, মোঃ রুবেল আহম্মেদ, আক্তার হোসেন, সোহেল গাজী, মোঃ সোহান কামাল, মোঃ বিল্লাল হোসেন, মোঃ কাদের, মোঃ মোশাররফ হোসেন সহ আরো অনেকে নেতৃত্ব দেয়।