বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আমেরিকা থেকে খালি হাতে উড়ে এসেছেন শেখ হাসিনা : মির্জা ফখরুল

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে কুমিল্লার বুড়িচংয়ের কালাকচুয়া এলাকায় রোড মার্চের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা কেউ ভালো নেই। চালের সের ৮০ টাকা। ফ্যাসিবাদী সরকার আমাদের বুকের ওপর চেপে বসেছে।’

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে বন্দি করে রেখেছে। তিনি চিকিৎসা পাচ্ছেন না। তাকে বাইরে নিতে দিচ্ছে না। তারা জানে, তিনি যদি মানুষের সামনে দাঁড়ান এক মুহূর্ত টিকতে পারবে না।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ আবারও আগের মতো নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। তারা কি আগের মতো নির্বাচন করতে পারবে? আপনারা কি নির্বাচন করতে দেবেন?’ এ সময় নেতাকর্মীরা ‘না’ সূচক জবাব দেন।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা এই সরকারকে একতরফা নির্বাচন করতে দেব না। আজকে তারা ভয় দেখায়। কোনো ভয় এবার কাজে আসবে না। বাংলাদেশের অস্তিত্ব থাকবে কি না, গণতন্ত্র থাকবে কি না, সার্বভৌমত্ব থাকবে কি না, আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে আসছে। এই ইউরেনিয়াম যদি একবার বিস্ফোরিত হয়, তাহলে মাইলের পর মাইল ছারখার হয়ে যাবে। আজকে শুধু চুরি করার জন্য এ ধরনের প্রকল্প করছে তারা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে হাজার হাজার কোটি টাকা লুট করে বেগমপাড়া তৈরি করছে। কথা বলতে দেয় না। বললেই মামলা। আজকে পুলিশ, র‍্যাব দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এরা আদালত, বিচার বিভাগ, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, তত তাড়াতাড়ি এদেশ ধ্বংস হয়ে যাবে। তাই তাদের আর এক মুহূর্তও ক্ষমতায় রাখা যাবে না। এই ভোট চোরদের আর ক্ষমতায় রাখা যাবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘এই রোড মার্চের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, এখনও সময় আছে ক্ষমতা ছেড়ে জনগণের অধিকার ফিরিয়ে দেন। নয়তো, জনতা জানে কীভাবে ক্ষমতা থেকে নামাতে হয়। রাজপথ দখলে রাখতে হবে।’

উদ্বোধনী সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com