বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৩০০ আসনেই নির্বাচন করব: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আমরা আর কারও সঙ্গে জোটবেধে নিবার্চন করব না। সারা দেশের মানুষ জাতীয় পার্টির সঙ্গে আছে। তাদের নিয়ে এবার ৩০০ আসনে নির্বাচন করা হবে আমাদের। আমার বিশ্বাস উত্তরাঞ্চলসহ সারা দেশের মানুষ জাতীয় পার্টির আসনগুলো আমাদের ফিরিয়ে দেবে। লাঙ্গল এখনো হারিয়ে যায়নি। সবাইকে মাঠে কাজ করে সেটা প্রমাণ করতে হবে।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে জেলা শহরের শহীদ মিনার মাঠে নীলফামারী জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পল্লী বন্ধু সারা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করে গেছেন। তারই পথ ধরে আওয়ামী লীগ কিঞ্চিৎ উন্নয়ন ঘটিয়েছে। বর্তমান সরকার এখন দুর্নীতিতে ছেয়ে গেছে। মানুষ দুঃসহ যন্ত্রণায় আছে। সরকার সব প্রতিষ্ঠানকে অকার্যকর করে ফেলেছে। সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের বন্দী করার চেষ্টা করা হচ্ছে। তারা আবার পুরাতন আইন নতুন মোড়কে চালু করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে, যা কখনোই মেনে নেওয়া যায় না।

জিএম কাদের বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে দেখেছে সুশাসন দিতে। উন্নয়নের এ শুভ সূচনা জাতীয় পার্টির মাধ্যমেই শুরু হয়েছে। আজকে যে রাস্তায় পিচ ঢালা হচ্ছে তা জাতীয় পার্টিই করেছে। এরশাদ সাহেবের হাত ধরেই হয়েছে।

তিনি আরও বলেন, রূপপুর পাওয়ার প্লান্ট পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হচ্ছে। এটা আমাদের মধ্যে একটা বড় ধরনের ঝুঁকি। এটা আমাদের জন্য বিপৎজনক একটা প্লান্ট, বিপৎজনক জিনিস আপনাদের জানা দরকার। আমি মনে করি এটা আপনাদের সকলকে জানিয়ে দেওয়া আমার কর্তব্য। এখানে বাংলাদেশের কোন কন্ট্রোল থাকবে না। আমি এর আগেও একবার বলেছিলাম সরকার যেভাবে মেগা প্রজক্ট করছেন, যেভাবে প্রকল্প করছেন, যেভাবে দুনীর্তি করছেন, তাতে মনে হচ্ছে তারা বাংলাদেশের মানুষকে রক্তশূন্য করে গায়ে গহনা পরিয়ে দিচ্ছেন। বর্তমান সরকার এই প্রজেক্ট করার পর আমার মনে হয়েছে শুধু রক্তশূন্য করছেন না, আপনার লিভার, আপনার কিডনি এগুলো কেটে নিয়ে তারা বিক্রি করছেন। তার মাধ্যমে এমন একটি দেহ থাকছে আপনার, যার ওপরে গয়নাকাটি পরানো হচ্ছে। কিন্তু কিডনি আপনার নাই, আপনার লিভার নাই, ভেতর থেকে আপনার সবকিছু বের করে নেওয়া হচ্ছে, এই ধরণের একটি দেহ আমদের বাংলাদেশে অবশিষ্ট থাকছে। এর কারণ হলো দেশে কোন গণতন্ত্র নেই, সরকার কোন গণতন্দ্র দেয় নাই।

এসময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি একই। তাই আমাদের বোঝা শেষ।

তিনি বলেন, চার বার জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। তাই সেই সুযোগ এবার দেওয়া হবে না। যারা জনগণের কথা ভাবে না তাদের দরকার নেই। জনগণ এখন জাতীয় পার্টিকে নিয়ে ভাবছে। যতগুলো বছর থেকে দেখে আসছি বিএনপি-আওয়ামী লীগ এক সঙ্গে হতে পারেনি। তাদের দ্বন্দ্বের কারণে জিনিসের দাম বাড়ছে। একটি ডিমের দাম এখন ১৭ টাকা। দেশের মানুষ কীভাবে চলবে? বাণিজ্যমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, প্রতিনিয়ত জিনিসের দাম বাড়ছে। তুমি কেন বসে থাকো। তোমার পদত্যাগ করা উচিৎ।

নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এনকে আলম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাজ্জাদ পারভেজের পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর মাসুদ, শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আক্তার এমপি, আলমগীর সিকদার লোটন, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, জেলা জাতীয় পাটির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক রশিদুল ইসলাম, সিদ্দিকুল আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com