বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সবাইকে জেলে পাঠালে কার সঙ্গে খেলবেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বক্তব্য দিচ্ছেন যে খেলা হবে। কার সঙ্গে খেলবেন? বিরোধীদের সবাইকে জেলে পাঠিয়ে দিচ্ছেন। খালি মাঠে ওয়াকওভার নিয়ে জিততে চাচ্ছেন।’

শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ (নুরুল-রাশেদ)।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ পরপর দুটি নির্বাচনে ছলচাতুরী করে ভোটার উপস্থিতি ছাড়া ক্ষমতা দখল করেছে। একই কায়দায় এবারও নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখছে। তবে এবার বাধা দিচ্ছে পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রগুলো। তারা বলছে, এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতারা জোরেশোরে বলছেন, এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে। যত নির্বাচন ঘনিয়ে আসছে, তারা পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে বিরোধীদের সাজা দিচ্ছে। বিরোধীদের মামলা দ্রুত নিষ্পত্তি করতে বিচারকদের এবং মামলার অভিযোগপত্র করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এই তাদের সুষ্ঠু নির্বাচন।

সরকার নির্বাচনের আগে উন্নয়ন প্রকল্পের যে উদ্বোধন করছে, তাতে কাজ হবে না দাবি করে মির্জা ফখরুল বলেন, বিমানবন্দরে দেখলাম, সফট ওপেনিং। বিমানের চলাচলের টারমার্ক তৈরি হয়নি, ভবনের কাজ শেষ হয়নি। তা–ও উদ্বোধন করা হচ্ছে। এসব উদ্বোধনে কাজ হবে না।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্ব সমাবেশ সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, নুরে এরশাদ সিদ্দিকী ও শহিদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com