বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হাতে ফিরে আসতে হয়েছে: গণতন্ত্র মঞ্চ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালি হাতে ফিরে আসতে হয়েছে বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর এবং গণভবনে সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় গণতন্ত্র মঞ্চের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।

গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মধ্যে প্রধানমন্ত্রী ১৬ দিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর করলেন। আবারও ক্ষমতায় থাকতে তলে তলে যে আপস তিনি করতে চেয়েছিলেন তাতে ব্যর্থ হয়েছেন। ফলে প্রধানমন্ত্রীকে খালি হাতে ফিরে আসতে হয়েছে। কারণ, পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।

তারা বলেন, দেশের অর্থনৈতিক সংকট, অসহনীয় মূল্যস্ফীতি, ডেঙ্গু পরিস্থিতি, রিজার্ভ সংকট- কোনো ব্যাপারেই প্রধানমন্ত্রীর কোনো উদ্বেগ নেই। তার সব উদ্বেগ কীভাবে অবৈধ ক্ষমতা কুক্ষিগত রাখা যায়, সেই ব্যাপারে। একদিকে তিনি বিরোধী দলের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিষোদগার করেছেন। অন্যদিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিয়ে নিরেট মিথ্যাচার করেছেন। এই সরকার ক্ষমতায় থাকলে অচিরেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত। অচিরেই জনগণের দুর্বার আন্দোলনের মুখে এই সরকার পদত্যাগে বাধ্য হবে। চলমান গণতান্ত্রিক আন্দোলনে সব শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com