বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

মার্কিন প্রতিনিধি দলের কথাবার্তা পজেটিভ মনে হয়েছে : ওবায়দুল কাদের

আজ সোমবার (৯ অক্টোবর) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আওয়ামী লীগের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রতিনিধি দল আমাদের বলেছে, তারা কোনো বিষয়ে মধ্যস্ততা করতে আসেননি। আমরাও বলেছি, আমরা একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে আমরা জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ। এটা আমরাও করতে বদ্ধপরিকর। আমরা সেভাবেই কাজ করছি।

তিনি বলেন, তাদের কথাবার্তা পজিটিভ মনে হয়, বায়াস মনে হয়নি। আমরা আমাদের টকশো, টেলিভিশনে দেখি উপস্থাপক পক্ষ নিয়ে ফেলে, কিন্তু এই প্রতিনিধি দল কারও পক্ষে মনে হয়নি। তারা ভায়োলেন্সের আশঙ্কা আছে কি না, পর্যবেক্ষণ করছেন। তারা একটা অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চায়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব) ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com