বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে বাসা থেকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে গেছে পুলিশ বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এ অভিযোগ জানান।
জহির উদ্দিন স্বপন কালের কণ্ঠকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ ধানমন্ডিতে এ্যানীর বাসা ঘিরে ফেলে। রাত ৩টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক হওয়ার আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বাসা থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।’