বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাংবিধানিক ক্ষমতা শতভাগ প্রয়োগ করবে ইসি

নির্বাচন কমিশনকে সংবিধানে যতটুকু ক্ষমতা দেয়া হয়েছে তার শতভাগ প্রয়োগ করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের চেষ্টা করবে নির্বাচন কমিশন (ইসি)। এর জন্য সবার সহযোগিতা চাইলেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। বৃহস্পতিবার ( ১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তৃণমূল বিএনপির সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তৃণমূল বিএনপির সঙ্গে বৈঠকের বিষয়ে জাহাংগীর আলম বলেন, তৃণমূল বিএনপি বাংলাদেশের নিবন্ধিত একটি রাজনৈতিক দল। তার চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। এ বৈঠকে তারা অনেক বিষয়ে আলাপ করেছেন। পাশাপাশি নির্বাচন কমিশন বরাবর ১২টি সুপারিশ তুলে ধরেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com