বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকার মুরব্বি আর উচ্চপর্যায়ের সঙ্গে তলে তলে সব কথাবার্তা শেষ। পিটার হাস ভিসা নীতি দেবেন, নিষেধাজ্ঞা দেবেন। কিন্তু পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে। এখন পিটার হাস আর কী করবেন?

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশ আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, আর কারো কাছে পাত্তা না পেয়ে বিএনপি এখন ক্ষমতার জন্য আমেরিকার পেছনে ঘুরছে। বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠে পিটার হাসের কাছে ছুটে যান। দুপুরের খাবারের সময়ও পিটার হাসের বাসায় যান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে কাদের বলেন, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে লাভ নেই। দিল্লি বহু দূর, ক্ষমতা বহু দূর। ক্ষমতায় যাওয়ার পথ বিএনপি নিজেই বন্ধ করে দিয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার এখন মরা লাশ দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আজিমপুরের গোরস্তানে চিরনিদ্রায় শায়িত। গোরস্তান থেকে ফখরুল এখন সেই মরা লাশ টেনে আনবেন? এই মরা লাশে মুক্তি আসবে না।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেনসহ মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com