বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডিসি-এসপিদের ‘দলীয় চিন্তার ঊর্ধ্বে থেকে’ কাজ করতে বললেন সিইসি

ডিসি-এসপি ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে আপনারা রাষ্ট্রের কর্মচারী হিসেবে, সরকারের কর্মচারী হিসেবে, দলীয় চিন্তার ঊর্ধ্বে থেকে, পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি নিয়ে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করবেন।’

আজ শনিবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।

দুইদিনের এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ-মহা পুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা। প্রশিক্ষণার্থী সংখ্যা ১১৬ জন। অনুষ্ঠানে চার কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা (বর্তমান কমিশন) প্রায় ১২০০ নির্বাচন করেছি। সব নির্বাচনে আপনাদের সহযোগিতা পেয়েছি। আপনাদের প্রশংসার যদি প্রশংসা থাকত সেটিই আমি করতাম। আমরা সত্যিইই কৃতজ্ঞ। আমার অনুরোধ থাকবে, আসন্ন জাতীয় নির্বাচনে আপনারা রাষ্ট্রের কর্মচারী হিসেবে, সরকারের কর্মচারী হিসেবে, দলীয় চিন্তার ঊর্ধ্বে থেকে, পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি নিয়ে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করবেন।’

‘আপনাদের সহায়তায়, আপনাদের ভূমিকায় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষিত হবে, কোন অঘটন ঘটবে না, সহিংসতা হবে না। আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com