বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপি নাশকতা করলে কঠোর ব্যবস্থা : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি রাজনৈতিক কর্মসূচীর নামে জনজীবন বিপর্যস্ত ও নাশকতামূলক কোন কর্মকান্ড করলে কঠোরভাবে দমন করা হবে।
তিনি বলেন, বিএনপি বহুবার সরকার পতনের আল্টিমেটাম দিয়েছে, কিন্তু কোন লাভ হয়নি। কাল যে আল্টিমেটাম দেবে সেটা নিয়ে সরকার ভাবছে না। কারণ আওয়ামী লীগ সরকারের উপর শতকরা ৭০ ভাগ মানুষের আস্থা আছে। এজন্য আওয়ামী লীগ সরকার বিএনপির হুমকিতে ভয় পাচ্ছে না।
আজ সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতা কর্মিদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আন্দোলন মিছিল না করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের প্রস্তুতি নেয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের পরামর্শ প্রদান করেন মাহবুব উল আলম হানিফ।
আওয়ামী লীগ কখনও ভোট চুরি করে না এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির দল গঠন হয়েছে অবৈধ পন্থায়, তাদের লজ্জা হওয়া উচিত। অপরের বিষয়ে চুরির কথা তাদের মুখে মানায় না। অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, আওয়ামী লীগ সরকারের বিষয়ে কোন প্রশ্ন করার আগে বিএনপির নেতাকর্মীদের নিজের চেহারা আয়নায় দেখতে বলেন। আগামী নির্বাচন নিয়ে যেকোন রাজনৈতিক দল সংবিধান অনুযায়ী তাদের সাথে আলাপ আলোচনা করতে পারে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শেখ হাসান মেহেদী, প্রকৌশলী ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হকসহ দলীয় নেতা কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।
পরে তিনি কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ। সভার আগে কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের ডাল, মশলার বীজ, সার, কিটনাশক বিনামূল্যে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com