বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সরকার দুর্বল হয়ে গেছে বলে দমনের নীতি গ্রহণ করেছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার দুর্বল হয়ে গেছে বলে দমনের নীতি গ্রহণ করেছে। এ কারণে গতকাল মঙ্গলবার থেকে আজকের সমাবেশ উপলক্ষে বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম দমন করা যায় না। সত্য ও ন্যায়ের সংগ্রাম সব সময় বিজয়ী হয়, হয়ত কিছু দিন কষ্ট হয়।

আজ বুধবার জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি করে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com